রবিবার, ১১ আগস্ট, ২০২৪

বঙ্গ বন্ধু'র কৃতিত্ব আমরা চাইলেই অস্বীকার বা অসম্মান করতে পারিনা

 হাসিনা'র স্বৈরাচারের জন্যে আমরা বঙ্গ বন্ধু'র কৃতিত্ব অস্বীকার বা অসম্মান করতে পারিনা । আজ ২০২৪-এ আমরা শিক্ষার্থী, অভিভাবক, তরুণ সমাজ, শিক্ষক, সুশীল সমাজ প্রভৃতি লোক স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে স্বৈরাচারের হাত থেকে দেশকে রক্ষা করেছি ।



ঠিক তেমনি করে বঙ্গ বন্ধু শেখ মজিবুর রহমান-ও পাকিস্তানি পাক-হানাদার বাহিনী থেকে আমাদের মুক্ত করে ১৯৭১ সালে স্বাধীনতা এনেদেন।

তাই আমাদের উচিৎ অন্তত তার কৃতিত্বের জন্য হলেও তাকে সম্মান দেখানো, নয়তো এক সময় আমরাও তার মতো পরিস্থিতির স্বীকার হবো। কারণ আমাদের পরবর্তী প্রজন্মতো আমাদের নিকট থেকেই শিক্ষা অর্জন করবে।

শনিবার, ১০ আগস্ট, ২০২৪

অন্তর্বর্তী সরকারের তিনজন উপদেষ্টা শপথ নেবেন আজ

মুহাম্মদ ইউনুসকে অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় ৮ আগস্ট শপথ গ্রহণের মাধ্যমে  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

অন্তর্বর্তী সরকারের তিনজন উপদেষ্টা শপথ নেবেন আজ (রোববার)। দুপুর ১২টায় বঙ্গভবনে তাদের শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ঢাকার বাইরে থাকায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার তালিকায় থাকাদের মধ্যে শপথ নেওয়ার বাকি ছিলেন ফারুক–ই–আজম, বিধান রঞ্জন রায় ও সুপ্রদীপ চাকমা। 

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা হলেন— ড. সালেহ উদ্দিন আহমেদ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন. ড. আসিফ নজরুল, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রিজওয়ানা হাসান, শারমিন মুরশিদ, ফারুক-ই-আজম (বীর প্রতীক), আদিলুর রহমান খান, সুপ্রদীপ চাকমা, ফরিদা আখতার, বিধান রঞ্জন রায়, আ ফ ম খালিদ হাসান, নুরজাহান বেগম, মো. নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার, ২ আগস্ট, ২০২৩

মুগারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর ২০২৩ সালের অফিসিয়াল স্পন্সর " স্বপ্নময় রাধানগর ফেইসবুক পেইজ "


"বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট- ২০১৯" এ মুগারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসিয়াল স্পন্সর- স্বপ্নময় রাধানগর ফেইসবুক গ্রুপ ছিলো। এবার আবার "বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট- ২০২৩" এ মুগারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসিয়াল স্পন্সর- স্বপ্নময় রাধানগর ফেইসবুক গ্রুপ। 

আজ জার্সি উন্মোচন করার সময় সেখানে উপস্থিত ছিলেন, মুগারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রহিমা আক্তার, স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি- মোশাররফ হোসেন ইমাম, সিনিয়র সহকারী শিক্ষক জসিম স্যার, স্বপ্নময় রাধানগর ফেইসবুক পেইজের এডমিন- মামুন অর রশিদ, কামাল  মিয়াসহ আরো অনেকে ।

স্বপ্নময় রাধানগর ফেইসবুক পেইজের এডমিন- মামুন অর রশিদ 'মুগারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়' কে স্বপ্নময় রাধানগর ফেইসবুক গ্রুপকে স্পন্সর করার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানায়।

রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২

মেঘনা দিবস উপলক্ষে আয়োজিত ফাইনাল ফুটবল ম্যাচ

মুগারচর ফুটবল সুপার লীগ -২০২২

চ্যাম্পিয়ন: শিশির স্টার একাদশ

রানারআপ: সোহাগ একাদশ 

প্রধান অতিথি হিসেবে ছিলেন, "আলহাজ্ব সাইফুল্লাহ মিয়া রতন সিকদার," চেয়ারম্যান উপজেলা পরিষদ মেঘনা।




 উদ্বোধকঃ জনাব নাসির উদ্দীন শিশির, সাংগঠনিক সম্পাদক কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ। 

বিশেষ অতিথি হিসেবে ছিলেন:

★ জনাব জহিরুল ইসলাম খন্দকার,  শ্রম বিষয়ক সম্পাদক, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ 

★ মোসাঃ রাবেয়া আক্তার,  উপজেলা নির্বাহী অফিসার, মেঘনা পরিষদ। 

★ জনাব ছমিউদ্দিন,  অফিসার ইনচার্জ, মেঘনা থানা। 

★ সভাপতিত্ব করিবেনঃ মোশাররফ হোসেন ইমাম, সাধারণ সম্পাদক রাধানগর ইউনিয়ন আওয়ামী লীগ।

বুধবার, ১০ জুন, ২০২০

সামাজিক দূরত্ব রেখে "মুজাফফর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ" এর অষ্টম শ্রেণির রেজিষ্ট্রেশনশ শীটে স্বাক্ষর

কুমিল্লার মেঘনা উপজেলার 'মুজাফফর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের' জে এস সি পরীক্ষার রেজিষ্ট্রেশন শুরু। প্রতিষ্ঠান কর্তৃক রেজিষ্ট্রেশন শীটে স্বাক্ষরের শেষ সময় ১১ জুন ২০২০ খ্রিঃ।
 সকল শিক্ষার্থীদের জরুরী ভিত্তিতে জানানো যাচ্ছে যে, রেজিস্ট্রেশন শীটে স্বাক্ষরের জন্য ১১ জুন ২০২০ইং তারিখ সকাল ১০.০০ টায় অষ্টম শ্রেণির সকল শিক্ষার্থীদের সামাজিক দূরত্ব বজায় রেখে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে বলা হলো।

#যে-কোন  প্রয়োজনেঃ
০১৯৯৭৯৮৫৬১৬ 
০১৯১৮০৩২৩৮৫
০১৯৬৩৪২২৩৭২

#আদেশক্রমে
প্রতিষ্ঠান কর্তৃপক্ষ

বুধবার, ১১ মার্চ, ২০২০

"বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোলকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট - ২০১৯" উপজেলা প্রযায়ে চ্যাম্পিয়ন "মুগারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়" কে এবং সকল খেলোয়ারদের সম্মাননা পদক প্রদান

মুগারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা -২০২০ খ্রিঃ অনুষ্ঠানে "বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোলকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট - ২০১৯" উপজেলা প্রযায়ে চ্যাম্পিয়ন "মুগারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়" কে এবং সকল খেলোয়ারদের সম্মাননা পদক প্রদান এবং সংবর্ধনা প্রদান  করে #স্বপ্নময়_রাধানগর_ফেইসবুক_গ্রুপ।



মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯

ফাইনাল ম্যাচে স্বাধীন টিমের নাটকীয় জয়

"মাদক বিরুদ্ধি বেটমিন্টন টুর্নামেন্ট -২০১৯"এর ফাইনাল ম্যাচটি গত-কাল রাত ১০.০০ টায় অনুষ্টিত হয়। ফাইনাল ম্যাচে স্বাধীন টিম, আলিম টিমকে ২-১ সেটে পরাজিত করে। 



"মাদক বিরুদ্ধি বেটমিন্টন টুর্নামেন্ট -২০১৯" এর আয়োজক মোঃ রমজান আলী এবং মোঃ মেহেদী।
পরিচালনায়ঃ মামুন অর রশিদ,জাহিদ হাসান,সোহাগ মিয়া,মোঃ নাজমুল মোল্লা-১,মোঃইব্রাহীম।
ধারাভাষ্যকারঃ শামসুজ্জামান।
স্কোরারঃনাজমুল মোল্লা-২
মিডিয়া ম্যানেজমেন্টঃ স্বপ্নময় রাধানগর

বঙ্গ বন্ধু'র কৃতিত্ব আমরা চাইলেই অস্বীকার বা অসম্মান করতে পারিনা

  হাসিনা'র স্বৈরাচারের জন্যে আমরা বঙ্গ বন্ধু'র কৃতিত্ব অস্বীকার বা অসম্মান করতে পারিনা । আজ ২০২৪-এ আমরা শিক্ষার্থী, অভিভাবক, তরুণ সম...