মুহাম্মদ ইউনুসকে অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় ৮ আগস্ট শপথ গ্রহণের মাধ্যমে । ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
অন্তর্বর্তী সরকারের তিনজন উপদেষ্টা শপথ নেবেন আজ (রোববার)। দুপুর ১২টায় বঙ্গভবনে তাদের শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ঢাকার বাইরে থাকায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার তালিকায় থাকাদের মধ্যে শপথ নেওয়ার বাকি ছিলেন ফারুক–ই–আজম, বিধান রঞ্জন রায় ও সুপ্রদীপ চাকমা।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা হলেন— ড. সালেহ উদ্দিন আহমেদ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন. ড. আসিফ নজরুল, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রিজওয়ানা হাসান, শারমিন মুরশিদ, ফারুক-ই-আজম (বীর প্রতীক), আদিলুর রহমান খান, সুপ্রদীপ চাকমা, ফরিদা আখতার, বিধান রঞ্জন রায়, আ ফ ম খালিদ হাসান, নুরজাহান বেগম, মো. নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।