"বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট- ২০১৯" এ মুগারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসিয়াল স্পন্সর- স্বপ্নময় রাধানগর ফেইসবুক গ্রুপ ছিলো। এবার আবার "বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট- ২০২৩" এ মুগারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসিয়াল স্পন্সর- স্বপ্নময় রাধানগর ফেইসবুক গ্রুপ।
আজ জার্সি উন্মোচন করার সময় সেখানে উপস্থিত ছিলেন, মুগারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রহিমা আক্তার, স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি- মোশাররফ হোসেন ইমাম, সিনিয়র সহকারী শিক্ষক জসিম স্যার, স্বপ্নময় রাধানগর ফেইসবুক পেইজের এডমিন- মামুন অর রশিদ, কামাল মিয়াসহ আরো অনেকে ।
স্বপ্নময় রাধানগর ফেইসবুক পেইজের এডমিন- মামুন অর রশিদ 'মুগারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়' কে স্বপ্নময় রাধানগর ফেইসবুক গ্রুপকে স্পন্সর করার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানায়।
