মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯

ফাইনাল ম্যাচে স্বাধীন টিমের নাটকীয় জয়

"মাদক বিরুদ্ধি বেটমিন্টন টুর্নামেন্ট -২০১৯"এর ফাইনাল ম্যাচটি গত-কাল রাত ১০.০০ টায় অনুষ্টিত হয়। ফাইনাল ম্যাচে স্বাধীন টিম, আলিম টিমকে ২-১ সেটে পরাজিত করে। 



"মাদক বিরুদ্ধি বেটমিন্টন টুর্নামেন্ট -২০১৯" এর আয়োজক মোঃ রমজান আলী এবং মোঃ মেহেদী।
পরিচালনায়ঃ মামুন অর রশিদ,জাহিদ হাসান,সোহাগ মিয়া,মোঃ নাজমুল মোল্লা-১,মোঃইব্রাহীম।
ধারাভাষ্যকারঃ শামসুজ্জামান।
স্কোরারঃনাজমুল মোল্লা-২
মিডিয়া ম্যানেজমেন্টঃ স্বপ্নময় রাধানগর

বুধবার, ৩০ অক্টোবর, ২০১৯

ব্রাজিল বাড়ি মিললো আর্জেন্টিনা সমর্থক

অবশেষে ব্রাজিল বৌদ্ধা বাড়িতে মিললো আর্জেন্টিনা সমর্থক। রমজান আলী, পিতা কামাল। তার ৫ ভাইসহ তারা সকল বৌদ্ধা বাড়ি ব্রাজিল সাপোর্ট  করে। 
   

শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৯

ইউনিয়ন পর্যায়ে নির্বাচনে নতুন গেজেট প্রকাশ

ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এইচ,এস,সি ও মেম্বার পদে এস,এস,সি পাস  গেজেটে স্বাক্ষর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

  

বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৯

হোমনা উপজেলা বালিকা দলের সেমিফাইনালের টিকেট কনফার্ম

আজ সকাল ১১টায় কুমিল্লা স্টেডিয়ামে সেমিফাইনালে উঠার লড়াইয়ে  মাঠে নামে হোমনা উপজেলা বনাম মেঘনা উপজেলা বালিকা দল (অনূর্ধ্ব ১৭)।
নির্ধারিত সময় শেষে হোমনা উপজেলা বালিকা দল ৩-০ গোলে মেঘনা উপজেলা বালিকা দলকে পরাজিত করে সেমিফাইনালের টিকেট কনফার্ম করে।             


বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০১৯

সাপের দংশনে উচ্চ শিক্ষার স্বপ্ন ভেঙ্গে গেলো মোজাইদুলের

গতকাল রাত আনুমানিক ১ টার সময় সাপের দংশনে ঘুম ভেঙ্গে যায় মোজাইদুলের। তার বয়স ২০ বছর। বিয়ে সাদি করেনি।মোজাইদুলের বাড়ি- নওগাঁ জেলার পোরশা উপজেলায় ।একেবারে দরিদ্র বলতে যা বোঝায় মোজাদুল সেই শ্রেণির একজন সহায় সম্বলহীন। জন্মের পর পিতৃহীনভাবে জীবনের সাথে সংগ্রাম করে বড় হয়েছে।পরিবারে মা আর এক বড় ভাই ছাড়া কেউ নাই।দিনমজুরি করে, অটো চালিয়ে বাড়িভিটার জায়গাটুকু কিনেছিল মোজাইদুল।আবার সেই জায়গায় ইটের দুইটা ঘর তুলেছিল।এক ঘরে সে থাকবে আর অন্য ঘরে মা।সে ঘরে আর থাকা হলোনা মোজাইদুলের ।
দুচোখ জোড়া স্বপ্নে ভরপুর। শত কষ্ট আর প্রবঞ্চনার মধ্যেও সে পড়ালেখা চালিয়ে যেত।পরীক্ষার ফি যোগাড় করার জন্য মানুষের বাড়িতে কামলা দিয়েছে।এভাবে স্ট্রাগল করে সে SSC,HSC পাশ করে অনার্স তৃতীয় বর্ষে পড়তেছিল।আজ তার পরীক্ষা তাই গতকাল হাড়ভাঙা খাটুনির পরেও রাত বারোটা পর্যন্ত পড়ালেখা করে ঘুমিয়েছে আবার সকালে উঠে পড়বে ।
সংগ্রহঃ Firoz Rahman Evergreen Bangladesh. 

কিন্তু ঘন্টাখানেক পরই সাপের দংশনে ঘুম ভাঙ্গে মোজাইদুলের।পোছা মেরে সাপকে জীবন্ত ধরাও হয়।কারণ গ্রামের মানুষ বিশ্বাস করে সাপকে মারলে সাপকাটা রুগীও মারা যায়।যাই হক বাঁধন দেওয়া হলো।
এখন সাপের ইঞ্জেকশন নেওয়ার জন্য রাজশাহী যেতে হবে।আশে পাশে জেলা সদর অথবা উপজেলায় সাপের ইঞ্জেকশন নাই।যেহেতু রাজশাহী যেতে অনেক সময় লাগবে আর টাকা পয়সার বিষয়টি মূখ্য তাই তার পরিবার সিদ্ধান্ত নেয় কবিরাজ দেখাবে। কবিরাজ নাকি বিখ্যাত, অনেক রুগী ভাল করেছে।তার হাত ওঠে, শরীর থেকে বিষ ঝেড়ে মাটিতে ফেলে দেয়।যে রুগী বাঁচবেনা সে নাকি বুঝতে পারে তাই না বাঁচা রোগীর বাড়িতে আসেনা।মোজাইদুলের শরীরের বিষ ঝাড়ার জন্য সেই এলাকা খ্যাত কবিরাজকে মোবাইল করা হলো।দুই ঘন্টা পর কবিরাজ এসে বিষ ঝাড়লো।তারপর বাঁধন খুলে দিতে বললো।বাঁধন খুলে দেওয়ার পরেই রুগীর অস্থিরতা বেড়ে গেল। যখন অবস্থা বেগতিক কবিরাজ কৌশলে পগারপার। এরপর মাইক্রোবাসে করে বাড়ি থেকে ১৫ কি.মি. দূরে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।সেখানে কোন উপায়ন্তর না পেয়ে রাজশাহীর উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।এরই মধ্যে রুগীর শ্বাসকষ্ট আর অস্থিরতা চরমে উঠতে থাকে।কথা বন্ধ হয়ে যায়।রুগী কাগজ কলমে তার শারিরিক অবস্থা বর্ণনা করে।মাইক্রোবাস রাজশাহী অভিমুখে দ্রুত ছুটতে থাকে। কিন্তু যা দেরি হবার আগেই হয়ে গেছে।দ্রুত ছুটে সময় রিকোভার করা গেল না।রাজশাহীর পথিমধ্যে মোজাইদুলের মৃত্যু হলো।কবিরাজ নামক ঘাতকের কাছে একটা তরতাজা প্রাণ অকালে ঝরে গেল।আর সেই সাথে আমাদের বাজে সিস্টেম এ জন্য আরেকবার দায়ী হয়ে গেল।সাপ থাকে গ্রামে আর এন্টিভেনোম ভ্যাক্সিন থাকে বিভাগীয় শহরে। এভাবে গ্রামের মানুষের অজ্ঞতা,কবিরাজ নামক ভণ্ডরা আর দেশের এরকম বাজে সিস্টেমের কাছে প্রতি বছর কত শত মোজাইদুল অকালে হার মানে তার প্রকৃত সংখ্যা সত্যিকার অর্থে সবার আড়ালেই থেকে যায়।

প্রফেশনাল ফুটবল ক্যারিয়ারকে বিদায় জানালেন ডাচ লিজেন্ড #আরিয়েন_রোবেন

অবশেষে ফুটবল জগৎ থেকে আরেকটি লিজেন্ডারি প্লেয়ারের বিদায় নিল। প্রফেশনাল ফুটবল ক্যারিয়ারকে বিদায় জানালেন বায়ার্ন মিউনিখ এর ডাচ লিজেন্ড #আরিয়েন_রোবেন। 
২০১৮ রাশিয়া বিশ্বকাপে তার দল নেদারল্যান্ড কোয়ালিফাই করতে না পারায় তখনই জাতীয় দল কে বিদায় জানিয়েছিল এবার সব ধরনের ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। 

ক্লাব ক্যারিয়ারে চেলসি রিয়াল মাদ্রিদ বায়ার্ন মিউনিখের হয়ে খেলেছেন রোবেন আর জাতীয় দলের হয়ে মেসির মতই একজন ট্র্যাজিক হিরো ছিলেন তিনি ২০১০ বিশ্বকাপে অসাধারণ পার্ফম্যান্স করেও ছোয়া হয়নি সোনালি ট্রফি ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারতে হয় এবং ২০১৪ বিশ্বকাপে হারতে হয় মেসিদের সাথেই। 
আরিয়েন_রোবেন
তোমার পরবর্তী জীবনের জন্য রইলো অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা ।
ফুটবল তোমায় মিস করবে লিজেন্ড।

মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০১৯

অকালে ঝরে গেল আরও একটি প্রাণ

কুমিল্লা জেলা মেঘনা  উপজেলার মুজাহিদ কমিটির সভাপতি, ডা: আনোয়ার হোসেন সাহেব, গ্রাম: করিমাবাদ, ডাকঘর: মানিকারচর, মেঘনা, কুমিল্লা।  তিনি গতকাল বিকালে ঢাকা থেকে আসার সময় ভাটেরচরে সড়ক দূর্ঘটনায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।
ভাটেরচরে ফুটওভার ব্রীজের প্রয়োজনীয়তা হাড়ে হাড়ে উপলদ্ধি করছে মেঘনাবাসী । মেঘনা উপজেলার অনেকগুলো তাঁজা প্রাণ চলে গেল এই রাস্তায়।
টেরচরে ফুটওভার ব্রীজ এখন সময়ের দাবী। দল-মতের উর্ধ্বে ওঠে সার্বজনীন সময়ের দাবী।

শনিবার, ২৪ আগস্ট, ২০১৯

টাইব্রেকারে ৩-২ গোলে নাটকীয় জয় পেলো মুগারচর সর. প্রাঃ বিদ্যালয়

মুগারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল টিম "বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা ফুটবল গোল্ড কাপকাপ-২০১৯"উপজেলা ভিত্তিক ফাইনালে লুটেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়ে জেলা ভিত্তি খেলার যোগ্যতা অর্জন করে।
#স্বপ্নময়_রাধানগর ফেইসবুক গ্রুপের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও জেলা পর্যায়ের জন্যে রইল শুভকামনা।





স্পনসার: স্বপ্নময় রাধানগর 

শুক্রবার, ২৩ আগস্ট, ২০১৯

স্বপ্নময় রাধানগর ক্রিকেট টুর্নামেন্ট ২০১৯

"স্বপ্নময় রাধানগর" ফেইসবুক গ্রুপ আয়োজিত ' স্বপ্নময় রাধানগর ক্রিকেট টুর্নামেন্ট ২০১৯ ' ফাইনালের কিছু খন্ডচিত্র।












স্বপ্নের ঈদ জামা উৎসব- ২০১৮

#ভালো_বাসার_কোনো_ক্যাপশন_হয়_না
আমরা #স্বপ্নময়_রাধানগর_গ্রুপ থেকে এবার ঈদে উদ্যােগ নিয়ে ছিলাম ২০ জন দরিদ্র শিশুদের মাঝে ঈদজামা বিতরণ করব। আজ ২৩-ই জুন ২০১৮
#আপনারা_সবাই_আমাদের_জন্য_দোয়া_করবেন। সামনের দিনগুলোতে যেনো আমরা আরো ভালো কিছু করতে পারি।
# আমাদের সার্বিক সহায়তা করেছে-
শাহিন আলম,রাজেশ রায়, আবু সায়েম,মাসুদ অর রশিদ,মাসুদ পারভেজ,সরিফ মোহাম্মদ।
# ছবি- লামিম টেলিকম।






আমরা 'রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়'-এর প্রাঙ্গণে দরিদ্র শিশুদের মাঝে ঈদজামা হিসেবে বিশ্ব কাপ জার্সি বিতরণ করি।এর ফলে শিশুদের ঈদ ও বিশ্ব কাপ আনন্দন দু'টি-ই পূরণ হয়েছে।

বঙ্গ বন্ধু'র কৃতিত্ব আমরা চাইলেই অস্বীকার বা অসম্মান করতে পারিনা

  হাসিনা'র স্বৈরাচারের জন্যে আমরা বঙ্গ বন্ধু'র কৃতিত্ব অস্বীকার বা অসম্মান করতে পারিনা । আজ ২০২৪-এ আমরা শিক্ষার্থী, অভিভাবক, তরুণ সম...